ইরানের ওপর সামরিক হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য : ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক হামলায় যুক্তরাজ্য যোগ দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। সোমবার (২ মার্চ) পার্লামেন্টে দেওয়া ভাষণে এ কথা বলেছেন।
গত শনিবার ইরানের ওপর আক্রমণ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের জন্য অনুরোধ করেছিলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী সেই অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছেন।
সংসদে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেসব জায়গায় সংরক্ষিত রয়েছে বা উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে, শুধু সেগুলোকে উৎসমূলেই থামানোর জন্যই যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে।
প্রধানমন্ত্রী জানান, ইরান যেন অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে, সে লক্ষ্যেই তিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অনুরোধে সম্মতি দিয়েছেন।
তবে তিনি জোর দিয়ে বলেছেন, ‘যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে হামলায় অংশ নেবে না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও জানান, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সক্ষমতা রোধ করতেই যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ফ্রান্স- জার্মানিও প্রস্তত রয়েছে।