logo

ইরান উপকূলে আটকা পড়েছে ক্ষতিগ্রস্ত থাই জাহাজ

ইরান উপকূলে আটকা পড়েছে ক্ষতিগ্রস্ত থাই জাহাজ

চলতি মাসের শুরুতে হরমুজ প্রণালিতে অজ্ঞাত পরিচিত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজ। মাসের শেষ দিকে এসে জাহাজটি ইরানের কেশম দ্বীপের উপকূলে আটকা পড়েছে।

শুক্রবার (২৭ মার্চ) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এই তথ্য জানিয়েছে।

থাইল্যান্ড জানিয়েছে, ওমানি নৌবাহিনী জাহাজের ২০ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে। তবে জাহাজের পেছনের অংশে (স্টার্ন) বিস্ফোরণের ফলে ইঞ্জিনের কক্ষে আগুন লেগে যায়। এরপর থেকে তিনজন ক্রু নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এই জাহাজটির নাম ‘ময়ুরি নারি’।

এদিকে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মাঝে মালয়েশিয়ার জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক টেলিভিশন ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে কতগুলো জাহাজ এই ছাড়পত্র পেয়েছে বা কী শর্তে তাদের নিরাপদ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, সে বিষয়ে আনোয়ার বিস্তারিত কিছু জানাননি।