পারস্য উপসাগরে আরব আমিরাতের জাহাজে হামলা

পারস্য উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের আঞ্চলিক জলসীমায় একটি বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী আবুধাবিভিত্তিক অন্যতম শীর্ষ জ্বালানি ও সামুদ্রিক লজিস্টিকস কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক) নিশ্চিত করেছে যে, তাদের মালিকানাধীন একটি জাহাজ এই হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত কোম্পানিটির এক আনুষ্ঠানিক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
বিবৃতিতে অ্যাডনক জানায়, সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আঞ্চলিক জলসীমা অতিক্রমের সময় জাহাজটিকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়। এতে জাহাজটির ক্ষয়ক্ষতি হলেও পরিস্থিতি সামাল দিতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে কোম্পানির বিশেষ জরুরি পর্যবেক্ষণ টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।
তবে হামলার সুনির্দিষ্ট ধরণ, কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে কিংবা জাহাজের নাবিকদের মধ্যে কেউ হতাহত হয়েছেন কি না—সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ও এর আশপাশের পারস্য উপসাগরীয় অঞ্চলে যখন সামুদ্রিক মাইন ও ড্রোন হামলার কারণে চরম উত্তেজনা বিরাজ করছে। ঠিক তখনই আমিরাতি তেলবাহী ও লজিস্টিকস জাহাজে এই আক্রমণের ঘটনা ঘটল। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহন ও বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
(2)-6182f1.jpg)