আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে দাবানল নেভানোর প্রশিক্ষণে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ কর্মকর্তা এবং সিভিল প্রটেকশনের সদস্যরা।
এনডিটিভির বরাতে জানা গেছে, বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি পার্শ্ববর্তী প্রদেশের দাবানল নেভানোর কাজে যোগ দেওয়ার প্রস্তুতি হিসেবে মহড়া দিচ্ছিল। বুধবার সকালে 'ইশ্চিগুয়াল্যাস্তো ন্যাশনাল পার্ক' এলাকায় স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ এটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এবং বিধ্বস্ত হয়।
সান হুয়ানের গভর্নর মার্সেলো ওরেগো এবং আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী আলেজান্দ্রা মন্তেওলিভা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের স্মরণে সান হুয়ান প্রদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং উদ্ধার অভিযান পরিচালনা করতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
.png)





