চীনে ঝড়-বৃষ্টি ও তুষারপাতের ‘নীল’ সতর্কতা

চীনের বিভিন্ন অঞ্চলে ঝড়, ভারী বৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কায় ‘নীল’ সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি)।
চীনে চার স্তরের রংভিত্তিক আবহাওয়া সতর্কতা ব্যবস্থা চালু রয়েছে। এর মধ্যে ‘লাল’ সর্বোচ্চ ঝুঁকির নির্দেশক, এরপর পর্যায়ক্রমে কমলা, হলুদ ও নীল সতর্কতা জারি করা হয়।
সোমবারের (৬ এপ্রিল) পূর্বাভাসে এনএমসি জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ইয়াংজি নদী অববাহিকা ও এর আশপাশের কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও হতে পারে।
অন্যদিকে উত্তরপশ্চিম চীন, ইনার মঙ্গোলিয়া অঞ্চলসহ উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে শক্তিশালী ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তরপূর্ব চীন, ছিংহাই প্রদেশ এবং সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল-এর কিছু এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাত বা শিলাবৃষ্টি হতে পারে।