অবিস্ফোরিত বোমা সরাতে গিয়ে ইরানে আইআরজিসির ১৪ সদস্য নিহত

ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণ বা সরানোর সময় ইসলামি রেভ্যুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন।
ইরানের বার্তা সংস্থা ফারসের বরাতে বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবিদনে বলা হয়েয়েছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে এ ঘটনা ঘটেছে।
এই ঘটনায় আরও দুই সদস্য আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। নিহতরা আইআরজিসির একটি বিশেষ ইউনিটের সদস্য ছিলেন। ওই এলাকা থেকে অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছিল ওই সেনাদের।
জানজানে ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমার কারণে প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি আবাদ করা সম্ভব হচ্ছে না।