Advertisement

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

এশিয়া পোস্ট নিউজ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীকে নিযুক্ত করেছে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের জন্য নরেন্দ্র মোদির সরকার তাকে নিয়োগ দিয়েছেন। তিনি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপি নেতা।

Advertisement

সোমবার (২৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দীনেশ ত্রিবেদীকে ভারতীয় হাইকমিশনার হিসাবে নিয়োগ করা হয়েছে। তিনি শিগগিরই এই দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

দীনেশ ত্রিবেদী ১৯৯৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে রাজনীতি করেছেন। পরে ২০২১ সালের মার্চ মাসে তিনি বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। দলত্যাগের আগে কংগ্রেসে থাকাকালীন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।

ত্রিবেদী পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। ঢাকায় নিযুক্ত সাবেক এই হাইকশিনার ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে যাচ্ছেন।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যারাকপুরের প্রাক্তন সংসদ সদস্য দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এর ফলে দীর্ঘ সময় পর প্রতিবেশী কোনো দেশে রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিল ভারত।

মোদি সরকারের এই পদক্ষেপের ফলে দীনেশ ত্রিবেদী বর্তমান কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। অপরদিকে প্রণয় ভার্মা বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।