নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবাননে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে বৈরুতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ নির্দেশনার কথা জানায় দূতাবাস।
যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক এই মুহূর্তে লেবাননে অবস্থান করছেন, তাদের লেবানন থেকে বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় অবিলম্বে লেবানন ত্যাগ করতে বলা হয়েছে।
বৈরুতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, লেবাননের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থির ও অনিশ্চিত। দেশজুড়ে, বিশেষ করে দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা ও বৈরুতের বিভিন্ন এলাকায় বিমান হামলার ঘটনা ঘটেছে।