logo

তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ

তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জিও নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রতিনিধিত্বকারী দেশটির পরিকল্পনামন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানের পর ঢাকায় তার সঙ্গে দেখা করেন। এ সময় আহসান ইকবাল বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়।

তখন আহসান ইকবাল আঞ্চলিক সংযোগ ও অর্থনীতির উন্নয়নে সার্ক পুনরুজ্জীবিত করার গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া তিনি একাডেমিক, গবেষণা এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির জন্য ‘পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান করিডোর’ তৈরিরও প্রস্তাব করেন।

পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আরও জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ বৃত্তি বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে ৭৫ ছাত্র-ছাত্রী ইতোমধ্যেই পাকিস্তানি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন।