চীন থেকে সুপারসনিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয় চুক্তির কাছাকাছি ইরান

চীন থেকে সুপারসনিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয় চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইরান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রয়টার্স এ সংবাদ প্রকাশ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপকূলের কাছে একটি বিশাল নৌবাহিনী মোতায়েন করার পর এ ঘটনা ঘটে। এখন ইরান চীন থেকে জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনতে চাইছে।
ছয় ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চীনা-নির্মিত সিএম-৩০২ ক্ষেপণাস্ত্র ক্রয় চুক্তিটি প্রায় সম্পন্ন হওয়ার পথে। তবে কোন তারিখে এ মারণাস্ত্র সরবরাহ করা হবে সে বিষয়ে দু’দেশ এখনো একমত হয়নি।
চীনের এ সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় ২৯০ কিলোমিটার। এগুলো কম উচ্চতা দিয়ে উড়ে গিয়ে দ্রুতগতিতে আঘাত করে। জাহাজবাহিত প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে এ সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোকে বিশেষভাবে তৈরি করা হয়েছে।
দুই অস্ত্র বিশেষজ্ঞ বলেছেন, এ ক্ষেপণাস্ত্রগুলো কিনলে ইরানের আক্রমণ করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে ইরানি সেনারা এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর জন্য নতুন হুমকি তৈরি করবে।
এর আগে জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে আলোচনা শুরু হয়।