logo

ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

ইসরায়েলের বন্দর নগরী হাইফার বাজান তেল শোধনাগারে আগুন লেগেছে। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর এই আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল ১২।

প্রতিবেদনে বলা হয়েছে, রিফাইনারিটি সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হওয়া কোনো ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকেও আগুনের সূত্রপাত হতে পারে।

ইসরায়েলি মালিকানাধীন বাজান গ্রুপের শোধনাগারের ঘটনার পর ফায়ার সার্ভিসের ইউনিট মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কর্মীরা। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো তথ্য জানা যায়নি।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল