Advertisement

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি এখন মৃত: আইআরজিসি কমান্ডার

এশিয়া পোস্ট ডেস্ক
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি এখন মৃত: আইআরজিসি কমান্ডার
মোহসেন রেজাই। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্রমাগত চুক্তি লঙ্ঘনের কারণে ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি কার্যত এখন মৃত বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহসেন রেজাই। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

মোহসেন রেজাই বলেন, ‘দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করতে ব্যর্থ হওয়া, ইরানের বৈধ রুট থাকা সত্ত্বেও হরমুজ প্রণালিতে একটি অবৈধ বিকল্প রুট তৈরি করা, ইরানি ভূখণ্ডে হামলা চালানোর মাধ্যমে ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান না দেখানো এবং ইরানের অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করতে ব্যর্থ হওয়া—এসবই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমঝোতা স্মারক লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র মূলত ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং ইরানকে পিছু হটতে বাধ্য করার উদ্দেশ্য নিয়েই এই ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করেছিল।

আইআরজিসি কমান্ডার করেন, ইসলামাবাদ বৈঠকের পর যুক্তরাষ্ট্র একই সঙ্গে যুদ্ধ ও আলোচনার নীতি গ্রহণ করে। ইরানের পক্ষ থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি মেনে নেওয়ার বিষয়টি মূলত যুক্তরাষ্ট্রকে একটি সুযোগ করে দিয়েছিল, যার মাধ্যমে তারা আলোচনা চলমান রেখেই তাদের নৌ-অবরোধের প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে।