এক-চীন নীতি মেনে চলেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদপ্রার্থী

এশিয়া পোস্ট ডেস্ক
এক-চীন নীতি মেনে চলেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদপ্রার্থী
বেইজিংয়ে ম্যাকি সাল ও ওয়াং ই’র মধ্যে অনুষ্ঠিত বৈঠক। ছবি: সিএমজি

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদপ্রার্থী ম্যাকি সালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘ যাতে আরও কার্যকরভাবে তার কেন্দ্রীয় ও নেতৃত্বমূলক ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে চীনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

Advertisement

সোমবার (২৯ জুন) এ বৈঠকে উপস্থিত ছিলেন গিনি-বিসাউয়ের সাবেক প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো।

ম্যাকি সাল বলেন, জাতিসংঘের সংস্কার ধাপে ধাপে এবং বাস্তবধর্মী উপায়ে এগিয়ে নেওয়া উচিত। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব ও কার্যকারিতা বজায় রাখা এবং আন্তর্জাতিক উন্নয়ন এজেন্ডাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, কঠোরভাবে এক-চীন নীতি মেনে চলি। বহুপক্ষবাদ এগিয়ে নেওয়া ও জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকাকে সমর্থন জানাতে চীনের দীর্ঘদিনের অঙ্গীকারের প্রশংসাও করেন তিনি।

পাশাপাশি চারটি প্রধান বৈশ্বিক উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং জাতিসংঘের অভ্যন্তরে ঐক্য জোরদার ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা আরও গভীর করতে চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ম্যাকি সাল।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, জাতিসংঘকে রক্ষা করা, পুনরুজ্জীবিত করা এবং আরও শক্তিশালী করে তোলা সদস্য রাষ্ট্রগুলোর অভিন্ন প্রত্যাশা।

তিনি বলেন, চীন ভবিষ্যতেও আরও বেশি দেশকে একত্রিত করে জাতিসংঘের বিকাশ ও উন্নয়ন এগিয়ে নিতে কাজ করবে। পরবর্তী মহাসচিবের উচিত সদস্য রাষ্ট্রগুলোর আহ্বানে ইতিবাচক সাড়া দেওয়া এবং বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর ন্যায্য প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া।

ওয়াং ই বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন জাতিসংঘের কাঠামোর মধ্যে আফ্রিকান দেশগুলোর সঙ্গে সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবে।

সূত্র: সিএমজি