logo

ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিতে মার্কিন দূতাবাসের অক্ষমতা প্রকাশ

ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিতে মার্কিন দূতাবাসের অক্ষমতা প্রকাশ

ইরানের পাল্টা হামলার ফলে ইসরায়েলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে জায়নবাদী দেশটিতে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সেখান থেকে সরিয়ে নিতে অপারগতার কথা জানিয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস। বিবৃতিতে মার্কিন নাগরিকদের নিজ নিজ ব্যবস্থাপনায় ইসরায়েল ত্যাগ করার পরামর্শ দিয়ে বলা হয়েছে, দূতাবাস তাদের ইসরায়েল ত্যাগে সাহায্য করার অবস্থানে নেই।

বিবৃতিতে ‘নিরাপত্তা পরিস্থিতি জটিল এবং দ্রুত পরিবর্তিত হতে পারে’ বলে নাগরিকদের সতর্ক থাকা এবং ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে।

অনলাইনে পোস্ট করা একটি নিরাপত্তা সতর্কতায় জেরুজালেম দূতাবাস মার্কিনিদের মিসরের সঙ্গে তাবা সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় পরিচালিত শাটল বাস সম্পর্কে তথ্য প্রদান করে।

এতে বলা হয়, ‘আপনি যদি এই বিকল্পটি ব্যবহার করে ইসরায়েল ত্যাগ করতে চান, তাহলে মার্কিন সরকার আপনার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। ইসরায়েল ছেড়ে যেতে ইচ্ছুকদের সৌজন্যে এই তথ্য প্রদান করা হয়েছে।’