logo

এবার আন্দামানে বিধ্বস্ত হেলিকপ্টার

এবার আন্দামানে বিধ্বস্ত হেলিকপ্টার

মধ্য আন্দামান দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলের পোর্ট ব্লেয়ার শহর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি পবন হংস হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

পবন হংসের মুখপাত্র জানিয়েছেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মায়াবন্দরের কাছে হেলিকপ্টারটি ‘সংক্ষিপ্ত অবতরণের’ মুখোমুখি হয়।

তিনি আরও জানান, ‘হেলিকপ্টারটি পোর্ট ব্লেয়ার থেকে দুইজন ক্রু সদস্য এবং পাঁচজন যাত্রী নিয়ে উড্ডয়ন করেছিল। সবাইকে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে আছেন। কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।’

এদিকে বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারটি মায়াবন্দরে অবতরণের সময় সকাল সাড়ে ৯টার দিকে রানওয়ে থেকে ৩০০ মিটার দূরে সমুদ্রে পড়ে যায়।

এর আগে, একই সকালে ভারতের ঝাড়খণ্ডে সাত আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় সব আরোহী নিহত হন। আবহাওয়া খারাপ থাকায় দুর্ঘটনা ঘটতে পারে বলে জানানো হলেও আসল কারণ তদন্তে জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।