বিশ্ববাজারে কমলো তেলের দাম

এশিয়া পোস্ট ডেস্ক
বিশ্ববাজারে কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে প্রাথমিক শান্তি আলোচনার পর এক বড় সিদ্ধান্ত এসেছে। বৈশ্বিক এই রাজনৈতিক পরিবর্তনের ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব বাজারে, যার ফলে তেলের দাম বেশ খানিকটা কমেছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে মঙ্গলবার (২৩ জুন) জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম শূন্য দশমিক ৪ শতাংশের মতো কমে ব্যারেল প্রতি ৭৭ দশমিক ৫৬ ডলারে নেমে এসেছে। মূলত যুক্তরাষ্ট্র আগামী ৬০ দিনের জন্য ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়ার (ওয়াভার দেওয়ার) সিদ্ধান্ত নেওয়ার পরপরই বাজারে এই প্রভাব দেখা যায়।

এর পাশাপাশি, লেবানন অঞ্চলে দীর্ঘদিনের অস্থিরতা ও লড়াইয়ের পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে। একটি সম্ভাব্য স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্য নিয়ে দুই পক্ষ এগিয়ে চলায় ওই অঞ্চলের সংঘাত অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের এই স্থিতিশীলতা সরাসরি প্রভাব ফেলেছে তেলের বাজারে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়া এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের বিরতি চলায় বিশ্ববাজারে ইরানের তেল সরবরাহ বাড়বে। এই সরবরাহ সংকট কেটে যাওয়ার আভাসের কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত নিম্নমুখী হতে শুরু করেছে।েছে।