logo

ইরানের ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। যুদ্ধ বন্ধের আলোচনায় দেখা দেওয়া অচলাবস্থার মধ্যে নতুন করে এ নিষেধাজ্ঞার ঘোষণা দিল দেশটি।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি–প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল স্থানাস্তর হয়েছে। আর এসব অর্থ ইরানের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডকে’ সহায়তা করেছে। এটি মার্কিন কর্মী, আঞ্চলিম মিত্র ও বিশ্ব অর্থনীতির জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হচ্ছে যে, কোনো প্রতিষ্ঠান যদি এই নেটওয়ার্কগুলোকে সহায়তা করে কিংবা এর সঙ্গে সম্পৃক্তত থাকে বা সম্পৃক্ত হয়, তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে।

এর আগে, গত ২১ এপ্রিল ইরানকে সহায়তাকারী ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের বিরুদ্ধে তেহরানকে অস্ত্র সংগ্রহে সহায়তা করার অভিযোগ আনা হয়।

ট্রেজারি বিভাগ জানায়, ইরানি শাসকগোষ্ঠীর পক্ষে অস্ত্র বা অস্ত্রের যন্ত্রাংশ সংগ্রহ বা পরিবহনে জড়িত থাকার অভিযোগে ইরান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ১৪ জন ব্যক্তি, সংস্থা এবং বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।