logo

যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরায়েল: এরদোয়ান

যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরায়েল: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরে আক্রমণ অব্যাহত রেখেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি এ মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

তুরস্কের রাজধানী আঙ্কারায় মুসলিমদের পবিত্র রমজান মাসে ঐতিহ্যবাহী ইফতার ডিনারে বক্তৃতাকালে এরদোয়ান বলেন, ১০ অক্টোবর (২০২৫) যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরায়েল। তুরস্কের প্রচেষ্টায় ওই অঞ্চলে যুদ্ধ বন্ধে চুক্তি করা হয়েছিল। এরপরও ইসরায়েলি সরকার গাজা এবং পশ্চিম তীরে আক্রমণ অব্যাহত রেখেছে।

তিনি বলেন, গাজার মানুষ যারা ধ্বংসস্তূপের মধ্যে অস্থায়ী ভবনে রোজা ভাঙেন এবং ইসরায়েলি নিপীড়নের কাছে মাথা নত করতে অস্বীকার করেন, তারা তাদের ধর্ম-বিশ্বাসের মাধ্যমে মুসলমানদের জন্য একটি উদাহরণ স্থাপন করছেন।