থাইল্যান্ডে সাধারণ নির্বাচন রোববার

থাইল্যান্ডে রোববার (৮ ফেব্রুয়ারি) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দেশটি তিন বছরেরও কম সময়ের মধ্যে চতুর্থ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। এবারের ভোটে তিনটি বৃহৎ দলের মধ্যে লড়াই হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে নিচে এ নির্বাচন সম্পর্কে কিছু তথ্য এবং পরিসংখ্যান দেওয়া হলো।
থাইল্যান্ডে সাধারণ নির্বাচনে ৫৭টি দল অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে। দেশটিতে ভোটারদের সংখ্যা ৫ কোটি ৩০ লাখ।
দেশটির প্রতিনিধি পরিষদে ৫০০টি আসন খালি রয়েছে। তার মধ্যে নির্বাচনী এলাকা অনুসারে ৪০০টি এবং দলীয় তালিকা অনুসারে ১০০টি আসন খালি।
থাইল্যান্ডে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৫,০৮৯ জন প্রার্থী নিবন্ধিত হয়েছেন। দেশটির প্রধান দুটি দল হচ্ছে পিপলস পার্টি ও ফিউ থাই।
৪৩ দলের মধ্যে ৯৩ রাজনীতিবিদকে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে এ নির্বাচনে দেখা যাবে।
এর আগে থাইল্যান্ডে ছয়টি সাধারণ নির্বাচনের মধ্যে পাঁচটিতে জিতেছে ফিউ থাই দল বা তাদের মতাদর্শীরা। দেশটিতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য একজন প্রার্থীকে ২৫১ সংসদীয় ভোট বা এমপির সমর্থন পেতে হয়।
থাইল্যান্ডে ভোটারদের তিনটি ব্যালট পেপার দেওয়া হয়। এর মধ্যে নির্বাচনের জন্য দুটি এবং সংবিধানে পরিবর্তন আনার জন্য গণভোটের জন্য একটি।
২০২৩ সালের নির্বাচনের পর থেকে থাইল্যান্ডে তিনজন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দেশটিতে গত পনেরো বছরে একটি নির্বাচিত থাই সরকার পূর্ণ চার বছরের মেয়াদ সম্পন্ন করেছে।
থাইল্যান্ডে নির্বাচনের পরের ৬০ দিন হলো নির্বাচন কমিশন কর্তৃক ফলাফল প্রত্যয়িত করার সময়কাল। ফলাফল নিশ্চিত হওয়ার পর ১৫ দিনের মধ্যে নতুন সংসদের অধিবেশন আহ্বান করা হয়।