logo

দুবাই-আবুধাবির বন্দর এলাকা দ্রুত খালি করার আহ্বান ইরানের

দুবাই-আবুধাবির বন্দর এলাকা দ্রুত খালি করার আহ্বান ইরানের

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা অবিলম্বে খালি করার আহ্বান জানিয়েছে ইরান। শনিবার (১৪ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

আলজাজিরা জানায়, সংযুক্ত আরব আমিরাতের জনগণকে দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর ও ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকা থেকে ‘অবিলম্বে’ সরে যাওয়ার অনুরোধ করেছে তেহরান।

তাসনিমের খবরে বলা হয়, ‘এই এলাকাগুলো ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। কারণ এখানে মার্কিন সামরিক বাহিনী বেসামরিক স্থাপনাগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে। এই স্থাপনাগুলো আগামী কয়েক ঘণ্টার মধ্যে হামলার শিকার হতে পারে।’