logo

৫০০ ঘণ্টারও বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ

৫০০ ঘণ্টারও বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইরানে ইন্টারনেট বন্ধ থাকার সময় গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। টানা ৫০০ ঘণ্টার বেশি সময় ধরে কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে দেশটির অনলাইন যোগাযোগ ব্যবস্থা। খবর আলজাজিরা

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং দেশের অভ্যন্তরীণ সেবাও সীমিত করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্যাটেলাইট সংযোগ ও ভিপিএন ব্যবহারের ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করায় বিকল্প উপায়গুলোও কার্যত বন্ধ হয়ে গেছে।

সংস্থাটি এ অবস্থা তুলে নিয়ে স্বাভাবিক সংযোগ পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে। তাদের মতে, যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক পরিবার প্রয়োজনের সময় প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করা এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। চলমান সংঘাতের মধ্যে এই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় ইন্টারনেট সেবা কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ফলে তথ্যপ্রবাহ ও ব্যক্তিগত যোগাযোগ; দুই দিক থেকেই অনিশ্চয়তায় রয়েছে ইরানের সাধারণ মানুষ।