logo

আরব আমিরাতের নাগরিকদের ইরানসহ ৩ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

আরব আমিরাতের নাগরিকদের ইরানসহ ৩ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমিরেটস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও নির্দেশ দিয়েছে, উল্লিখিত তিন দেশে অবস্থানরত আমিরাতের নাগরিকদের দ্রুত সেখান থেকে ফিরে আসতে হবে।

এদিকে একই দিনে ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তারা দীর্ঘ ও যন্ত্রণাদায়ক পাল্টা হামলা চালাবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করেছে তেহরান, যা আন্তর্জাতিক জাহাজ চলাচল ও মার্কিন পরিকল্পনায় নতুন জটিলতা তৈরি করতে পারে।

অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলা প্রায় দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই ঘটেছে। লেবাননের প্রেসিডেন্ট এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।