Advertisement

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন ড. মাহবুব উল্লাহ

এশিয়া পোস্ট প্রতিবেদক
জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন ড. মাহবুব উল্লাহ
শিক্ষাবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষাবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ।

মঙ্গলবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩’ অনুযায়ী ড. মাহবুব উল্লাহ-কে যোগদানের তারিখ হতে আগামী ৫ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।