রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর কাঁটাবনে ১৪ তলাবিশিষ্ট আল বারাকা ভবনের ১২ ও ১৩ তলার দুটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে ফায়ার সাভিসের ছয়টি ইউনিট।

Advertisement

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, কাঁটাবনে ১৪ তলাবিশিষ্ট একটি ভবনের ১২ ও ১৩ তলায় দুটি ফ্লাটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পলাশী থেকে দুটি ও সিদ্দিকবাজারের ৪ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে আসেনি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।