দোয়া কুনুতের বাংলা উচ্চারণ ও অর্থ

এশিয়া পোস্ট নিউজ
দোয়া কুনুতের বাংলা উচ্চারণ ও অর্থ

দোয়া কুনুত মূল্যবান দোয়াগুলোর অন্যতম একটি দোয়া। এটি বিতর নামাজের তৃতীয় বা শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে পড়তে হয়। অবশ্য ওই রাকাতে সুরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সুরা পড়ার পর দোয়া কুনুত পড়তে হবে।

দোয়া কুনুতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়। এ দোয়ার ফলে বান্দার প্রতি আল্লাহ খুশি হন। তার প্রার্থনা কবুল করেন। তার মনের আশা পূর্ণ করেন। 

রাসুলুল্লাহ (সা.) বিতর নামাজে দোয়া কুনুত পড়েছেন। ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আমি এক রাতে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে ছিলাম। তিনি শয্যা ছেড়ে দুই রাকাত নামাজ পড়লেন। এরপর উঠে বিতর পড়লেন। প্রথম রাকাতে সুরা ফাতিহার পর সুরা আলা পড়লেন। এরপর রুকু ও সিজদা করলেন। দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা ও কাফিরুন পড়ে রুকু-সিজদা করলেন। তৃতীয় রাকাতে ‍সুরা ফাতিহা ও ইখলাস পড়ে রুকুর আগে দোয়া কুনুত পড়লেন।’ (কিতাবুল হুজ্জাহ, খণ্ড : ১, পৃষ্ঠা : ২০১)

দোয়া ‍কুনুত—

اَللَّهُمَّ إنا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِئْ عَلَيْكَ الخَيْرَ وَنَشْكُرُكَ وَلَا نَكْفُركَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ ئَّفْجُرُكَ اَللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدَ وَلَكَ نُصَلِّئ وَنَسْجُدُ وَإِلَيْكَ نَسْعأئ وَنَحْفِدُ وَنَرْجُو رَحْمَتَكَ وَنَخْشآئ عَذَابَكَ إِنَّ عَذَابَك بِالكُفَّارِ مُلْحَقٌ

দোয়া কুনুতের উচ্চারণ
আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাস তাগফিরুকা, ওয়া নুমিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, ওয়া নুসনি আলাইকাল খাইরা, ওয়া নাস কুরুকা, ওয়া লা নাকফুরুকা, ওয়া নাখলায়ু ওয়া নাতরুকু মাইয়াফ জুরুকা। আল্লাহুম্মা ইইয়াকা নাবুদু, ওয়া লাকানু সল্লি, ওয়া নাস জুদু, ওয়া ইলাইকা নাসআ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা, ইন্না আজাবাকা বিল কুফফারি মুলহিক।

 

দোয়া কুনুতের অর্থ
হে আল্লাহ, আমরা তোমারই সাহায্য চাই। তোমারই কাছে ক্ষমা চাই, তোমরাই প্রতি ইমান রাখি। তোমারই ওপর ভরসা করি। সব মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করি। তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদা করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আজাবকে ভয় করি। তোমার আজাব তো কাফেরদের জন্যই নির্ধারিত।