জুলাইয়ে গণ-অভ্যুত্থান হয়েছে, বিপ্লব নয়: রুহিন হোসেন প্রিন্স
এশিয়া পোস্ট প্রতিবেদক

চব্বিশের ঘটনাটি মূলত একটি গণ-অভ্যুত্থান, বিপ্লব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, বিপ্লব বলতে সমাজের আমূল পরিবর্তনকে বোঝায়, যা ৫ আগস্ট ঘটেনি।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ৫ আগস্ট একটি শক্তিশালী গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। তবে এটি বিপ্লবের অভিমুখে যেতে পারেনি।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর বামপন্থিরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারলে হয়তো এটি বিপ্লবের পথে এগোতে পারত।
তিনি বলেন, একটি সফল গণ-অভ্যুত্থানকে অস্বীকার করার কোনো উপায় নেই। এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সংগ্রামের ফল। তবে এই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা রক্ষা করা সম্ভব হচ্ছে কি না, অথবা এটি বেহাত হচ্ছে কি না, তা নিয়ে আলাদা আলোচনা প্রয়োজন।




