ভূমিকম্পে কাঁপল চীন
এশিয়া পোস্ট ডেস্ক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, সোমবার আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩।
সংস্থাটি আরও জানায়, ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ছিল এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা কেন্দ্র। কম গভীরতার কারণে এই ধরনের ভূমিকম্পে সাধারণত তীব্র কম্পন অনুভূত হয়ে থাকে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ১০টা ১২ মিনিটে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চাংনিং থেকে ৮ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
তবে প্রাথমিকভাবে দুটি ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।





