
স্পোর্টস রিপোর্টার

জয়ের জন্য শেষ চার ওভারে আফগানিস্তানের দরকার ছিল ৪০ রান, হাতে চার উইকেট। ম্যাচ তখনো পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে আসেনি। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রুবাই ইসলাম রিজন। তার বোলিং তোপে মাত্র ৬ রানের মধ্যে শেষ চার উইকেট হারায় আফগানিস্তান। তাতে ৩৩ রানের জয় দিয়ে যুব ওয়ানডে