বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জ্বালানির মূল্য বাড়ায় বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্য সংকট ও রাশিয়ায় জ্বালানি খাতে ইউক্রেনের আক্রমণসহ বৈশ্বিক নানা কারণে দেশে জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে। তবে সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি রয়েছে। বাসভাড়া নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা নেবে।
গ্যাস কূপ খনন নিয়ে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি নতুন আরও নয়টি কূপ খননের পরিকল্পনা রয়েছে।
বোয়িং ক্রয় প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বোয়িং কিনছে—এটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য। প্রধানমন্ত্রীর এবারের সফরকালে বোয়িং কোম্পানির সঙ্গে কোনো বৈঠক বা নিশ্চিত কর্মসূচি আমার জানা নেই। তবে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতেও পারে।
