logo
Advertisement

প্রধানমন্ত্রীর কাছ থেকে বাড়ি পেলেন শাহবাগের ফুটপাতের গোলাপি

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
প্রধানমন্ত্রীর কাছ থেকে বাড়ি পেলেন শাহবাগের ফুটপাতের গোলাপি
প্রধানমন্ত্রী তারেক রহমান ও গোলাপি বেগম। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

রাজধানীর শাহবাগ এলাকার ফুটপাতে বসবাস করা ভূমিহীণ ও অসহায় নারী গোলাপি বেগমকে নতুন বাড়ি নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তার হাতে ওই বাড়ির চাবি তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে গোলাপি বেগমের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হবে।

প্রধানমন্ত্রীর পক্ষে বাড়ির চাবি তার হাতে তুলে দেবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

এ সময় স্থানীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতারা এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্য সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।