logo

রিয়াদ বিমানবন্দরে হামলা/সাত ফ্লাইট বাতিলে ভুক্তভোগী ২৫৩২ যাত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সাত ফ্লাইট বাতিলে ভুক্তভোগী ২৫৩২ যাত্রী
বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীরা। ছবি: এশিয়া পোস্ট

সৌদি আরবের রাজধানীর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় মোট সাতটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৫৩২ প্রবাসী যাত্রী।

রোববার (১১ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন এএসএম ফ্লাইট ম্যানেজমেন্টের স্কোয়াড্রন লিডার সাকিব।

সাকিব জানান, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকার কারণে এ পর্যন্ত (আজ দুপুর) সাতটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ২ হাজার ৫৩২ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো কর্তৃক ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিষয়টি অবহিত করছে। সম্মানিত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের যাত্রার বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করা হলো।

তিনি আরও জানান, এটি একটি বৈশ্বিক সংকট। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য্য ও সহমর্মীতার সঙ্গে অপেক্ষা করার অনুরোধ জানানো যাচ্ছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশি নিহত ও অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন।