logo

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু
মায়ের কোলে এক শিশুর স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসক। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে। সম্প্রতি তোলা। ছবি: এশিয়া পোস্ট

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭০ জন আক্রান্ত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৭০ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১০৭৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৭৫ জন।