২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এই সময়ে ১ হাজার ৬০৮ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৯ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ১৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩ জন, খুলনা বিভাগে ২৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৩২ জন এবং রংপুর বিভাগে ৬২ জন রয়েছেন।
চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৪ হাজার ৩৬৯ জন। চলতি বছরে এ যাবত মোট ৭৮ হাজার ৪৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৬২১ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে মোট ২৫৬ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যু হয় ৪১৩ জনের।
