logo

বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত
বায়তুল মোকাররম মসজিদে ঈদৃুল আজহার জামাত। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীতে ঈদুল আজহার প্রথম জামাত হয়েছে বায়তুল মোকাররম মসজিদে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।

বায়তুল মোকাররমে আরও চারটি জামাত যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে আদায় হবে।

সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। এতে মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির থাকবেন মো. রুহুল আমিন।

সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতি করবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। এ জামাতে মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।

সবশেষ ও পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির থাকবেন মো. আমির হোসেন।

কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করার কথা ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। এ ছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে রাখা হয়েছে মো. শামসুল হককে।