রাত ৮টায় ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ

লাইভে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ও দুদক কর্মকর্তার বক্তব্যের প্রেক্ষিতে বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় লাইভে আসবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
ওই বার্তায় তিনি জানিয়েছেন, দুদকের সাম্প্রতিক অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচারের জবাব দিতে আজ রাত ৮টায় ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ।
‘দুদকের সাম্প্রতিক অভিযোগ, এর পেছনের বাস্তবতা এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।’
এর আগে ফেসবুক পোস্টে ঘুষ নেওয়ার প্রমাণ পেলে তা উন্মুক্ত করার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ লিখেন, ‘১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তা থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে ২ কোটি ৭৬ লক্ষ টাকার দুর্নীতি করেছেন একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্মসচিব এবং একজন উপসচিবসহ আরও অনেকে মিলে। দুদক বলছে প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ।’



