logo
সরাসরি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট চলছে

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের ভোট আজ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ৩টি উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে; যা বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত। আসনটিতে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট ৫ জন প্রার্থী। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে ২ লাখ ৫৭ হাজার ২১৯ পুরুষ, ২ লাখ ৫৮ হাজার ৬৩০ নারী এবং ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। এ ছাড়াও আসনটির উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে ২৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী।

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
২৯ অক্টোবর ২০২৬, ১২: ১৭ পিএম
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে এসে আটক ৩
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে এসে আটক ৩

তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: এশিয়া পোস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে জাল ভোট দিতে আসা তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- হিমেল, সিয়াম ও মিনহাজ। তাদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষে এবং সিয়াম ও মিনহাজ আলিম প্রথম বর্ষে পড়াশোনা করেন।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বলেন, সবার সহযোগিতায় তিনজন ভুয়া ভোটারকে শনাক্ত করা হয়েছে। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। আপাতত তাদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম জানান, ১৮৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।

ঠাকুরগাঁও সদর, ভুল্লী ও রুহিয়া উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন, পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

Asia Post
সরাসরি আপডেট

asia-post
২৯ অক্টোবর ২০২৬, ১১: ৫৫ এএম
‘অন্য ব্যক্তিও তো প্রক্সি দিতে পারেন’ প্রিজাইডিং কর্মকর্তা নিয়ে উদ্বেগ জামায়াত প্রার্থীর

জামায়াত ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। ছবি: এশিয়া পোস্ট

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ভোট প্রদান শেষে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

অভিযোগে তিনি বলেন, ভোটকেন্দ্রে এসে প্রথমেই আমার কাছে যে বিষয়টি উদ্বেগজনক মনে হয়েছে, প্রিজাইডিং অফিসারের কার্ডে কোনো ছবি নেই। যতটুকু শুনলাম, সহকারী প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদের গলার কার্ডেও ছবি নেই।

তিনি আরও বলেন, যিনি এখানে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন তার যদি ছবি না থাকে তাহলে কীভাবে বুঝব উনিই ওই ব্যক্তি। অন্য ব্যক্তিও তো এখানে প্রক্সি দিতে পারেন, এটি খুবই উদ্বেগজনক। আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানাতে চাই, বিষয়টি খুবই দ্রুত সময়ের মধ্যে দেখার অনুরোধ রইল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়কেন্দ্রে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

দেলাওয়ার হোসেন বলেন, যেহেতু দলীয় সরকারের অধীনে এই নির্বাচন হচ্ছে সেহেতু পুরোটাই নির্ভর করছে সরকার এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন এবং প্রশাসনের ওপরে। যদি সরকার প্রশাসন। নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন সবাই মিলে যদি আন্তরিক হন সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন, তাহলে সম্ভব সুষ্ঠু নির্বাচন হওয়া।

এ বিষয়ে হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা সাকওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশন যেহেতু ঘর দিয়েছেন তাহলে ছবি দেওয়া দরকার। আপনারা নিশ্চিত হতে চাইলে ভোটার আইডি কার্ড দেখতে পারেন। ছবি যেহেতু নাই আমি চেষ্টা করছি ছবি নিয়ে আসার।

এ আসনে নির্বাচনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে ২ লাখ ৫৭ হাজার ২১৯ পুরুষ, ২ লাখ ৫৮ হাজার ৬৩০ নারী এবং ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। এ ছাড়াও আসনটির উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে ২৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী।

২৯ অক্টোবর ২০২৬, ০৯: ৪৮ এএম
ভোটগ্রহণে কোনো অনিয়ম হচ্ছে না: জামায়াত প্রার্থী দেলাওয়ার

ভোটকেন্দ্রে জামায়াত ইসলামীর প্রার্থীর দেলাওয়ার হোসেন। ছবি: এশিয়া পোস্ট

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয় এই ভোটগ্রহণ। এ আসনে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। তবে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি।

বিস্তারিত পড়তে ক্লিক করুন।

জয়ের ব্যাপারে আশাবাদী, তবে জনগণের মতামতই চূড়ান্ত: মির্জা ফয়সল

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। ছবি: এশিয়া পোস্ট

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। তবে জনগণের মতামতই চূড়ান্ত বলে মন্তব্য করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

চলছে ভোটগ্রহণ। ছবি: এশিয়া পোস্ট

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ৩টি উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আসনটিতে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট ৫ জন প্রার্থী। গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে গত ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

এ আসনে নির্বাচনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন।

এদিকে উপনির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রগুলোয় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি উপনির্বাচনকে ঘিরে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের ব্যবস্থাপনা মিনিটে মিনিটে পর্যবেক্ষণ করা হবে।

গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এরই ধারাবাহিকতায় আসনটিতে বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনের ভোটগ্রহণে প্রস্তুত ১৮৫ কেন্দ্র

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট আজ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট আজ

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের ভোট আজ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ৩টি উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হবে; যা বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আসনটিতে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট ৫ জন প্রার্থী। গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে গত ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা হলেন—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী ও হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এদিকে উপনির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রগুলোয় কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি উপনির্বাচনকে ঘিরে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের ব্যবস্থাপনা মিনিটে মিনিটে পর্যবেক্ষণ করা হবে।

তবে নির্বাচনের আগের দিনে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন বিএনপি ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা। বুধবার পৃথক সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি এই অভিযোগ তুলেন তারা। যদিও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এরই ধারাবাহিকতায় আসনটিতে বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে ২ লাখ ৫৭ হাজার ২১৯ পুরুষ, ২ লাখ ৫৮ হাজার ৬৩০ নারী এবং ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। এ ছাড়াও আসনটির উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে ২৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী।

Asia Post
সরাসরি আপডেট
২৯ অক্টোবর ২০২৬, ০৯: ৪৮ এএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট আজ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট আজ

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের ভোট আজ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ৩টি উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হবে; যা বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আসনটিতে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট ৫ জন প্রার্থী। গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে গত ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা হলেন—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী ও হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এদিকে উপনির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রগুলোয় কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি উপনির্বাচনকে ঘিরে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের ব্যবস্থাপনা মিনিটে মিনিটে পর্যবেক্ষণ করা হবে।

তবে নির্বাচনের আগের দিনে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন বিএনপি ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা। বুধবার পৃথক সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি এই অভিযোগ তুলেন তারা। যদিও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এরই ধারাবাহিকতায় আসনটিতে বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে ২ লাখ ৫৭ হাজার ২১৯ পুরুষ, ২ লাখ ৫৮ হাজার ৬৩০ নারী এবং ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। এ ছাড়াও আসনটির উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে ২৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী।

asia-post
২৯ অক্টোবর ২০২৬, ০৯: ৪৮ এএম
ঠাকুরগাঁও উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৯ জন ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি দলের পক্ষে সমর্থন দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।