logo
Advertisement

রাষ্ট্রপতি বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস্ট শামারুহ মির্জার

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
রাষ্ট্রপতি বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস্ট শামারুহ মির্জার
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার মেয়ে ড. শামারুহ মির্জা। ছবি: গণমাধ্যম

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাবার রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরের অনুভূতি তুলে ধরেন তিনি।

ড. শামারুহ মির্জা লেখেন, রাষ্ট্রীয় পদের চেয়েও তার কাছে বাবার পরিচয়ই সবার ওপরে। আজ আব্বু ঠাকুরগাঁও যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।

তিনি আরও লেখেন, কদিন আগে এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করল, হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার? আমি বললাম, ‘প্রেসিডেন্ট অর নট, হি ইজ অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’