logo

ছয় উপপুলিশ কমিশনার পদে রদবদল

ছয় উপপুলিশ কমিশনার পদে রদবদল
সিএমপির লোগো। ছবি: সিএমপির ওয়েবসাইট থেকে নেওয়া

ছয় উপপুলিশ কমিশনারের (ডিসি) কর্মস্থলে রদবদল আনা হয়েছে। তারা সবাই চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) কর্মরত।

রোববার (২৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

আদেশ অনুযায়ী, উপপুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলকে উত্তর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। উপপুলিশ কমিশনার নিষ্কৃতি চাকমাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ট্রাফিক-বন্দর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া উপপুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনকে বন্দর বিভাগে, মোহাম্মদ আবু বকর সিদ্দিককে পশ্চিম বিভাগে, মো. হাসান মোস্তফা স্বপনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে এবং মো. আমিরুল ইসলামকে এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট