Advertisement

রাষ্ট্রপতি নির্বাচন/১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা

এশিয়া পোস্ট ডেস্ক
১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা
কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। ছবি: সংগৃহীত

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Advertisement

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে নির্বাচনী কর্তা ও সিইসি এএমএম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৯ আগস্ট জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে এক বৈঠকে অলি আহমদকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে ১১ দলীয় ঐক্যের নেতারা।

উল্লেখ্য, আগামী ১৮ আগস্ট বিকাল ৪টার মধ্যে বৈধ প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। তবে শেষ পর্যন্ত যদি একাধিক প্রার্থী থাকে তাহলে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। যাতে ভোট দেবেন সংসদ সদস্যরা।

এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপি একটি এবং ১১ দলীয় ঐক্য দুটি মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে অলি আহমদের একটি মনোনয়ন বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।