logo

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮, মামলা ৭৯

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮, মামলা ৭৯
ডিএমপির লোগো। ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪২ জন, লালবাগে ৪১, ওয়ারীতে ৪৬, মতিঝিলে ৩৯, তেজগাঁওয়ে ৬২, মিরপুরে ১১৮, গুলশানে ৩৬ ও উত্তরা বিভাগে ৩৮ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) পাঁচজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে দুটি সুইচগিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

ডিসি আকতার জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।