logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

সোমবার টানা ৯ ঘণ্টা দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সোমবার টানা ৯ ঘণ্টা দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বৈদ্যুতিক পিলারে কাজ করছেন বিদ্যুৎ কর্মী। ছবি: এশিয়া পোস্ট

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে টানা ৯ ঘণ্টা দেশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২২ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি ১১ কেভি ফিডারের (এক্সপ্রেস, ভিলেজ, বুড়িগঙ্গা ও হাউজিং) রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়েসংক্রান্ত কাজ করা হবে। এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো ঢাকা জেলার হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।