logo

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের শোক

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের শোক
তৌফিক ইমরোজ খালিদি (বামে) ও জিএম কাদের (ডানে)। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার (২ অক্টোবর) দেওয়া শোকবার্তায় তিনি বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদি ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

জিএম কাদের আরও বলেন, ‘তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তিনি সাংবাদিকতা করেছেন। তার মৃত্যু দেশের গণমাধ্যমের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’

জিএম কাদের মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।