logo

নড়াইলে সাধারণ মানুষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জি এম কাদেরের নিন্দা

নড়াইলে সাধারণ মানুষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জি এম কাদেরের নিন্দা
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি: ওয়েবসাইট থেকে

নড়াইলে সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো নিন্দা ও প্রতিবাদ বার্তায় তিনি বলেন, মানুষের বসতবাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য বা ব্যক্তিগত বিরোধের কারণে নিরীহ মানুষের ঘরবাড়ি ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

Advertisement

জাপা চেয়ারম্যান বলেন, কেউ অপরাধ করে থাকলে দেশের আইন অনুযায়ী তার বিচার হওয়াটাই স্বাভাবিক। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থন যোগ্য না।

জিএম কাদের আরও বলেন, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও সে লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ সরকারের দায়িত্ব।

দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।