logo
Advertisement

নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ৮ জুন থেকে

এশিয়া পোস্ট প্রতিবেদক
নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ৮ জুন থেকে
ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন আগামী ৮ থেকে ১১ জুন পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

Advertisement

সোমবার (১ জুন) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

চার দিনব্যাপী এ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।

অপরদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।

সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্তে অপরাধ প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধ, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত আয়োজিত এ সম্মেলন সীমান্ত নিরাপত্তা জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।