শাহজালাল বিমানবন্দর থেকে প্রসাধনী ও সিগারেট জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক বাংলাদেশি যাত্রীর লাগেজ তল্লাশি করে ৪০ কেজি নিষিদ্ধ প্রসাধনী ও ১২ কার্টন সিগারেট পাওয়া গেছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল-১ অতিক্রমের সময় ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব মালামাল জব্দ করা হয়।
যাত্রীর নাম মো. আবু রহমান। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকায় আসেন। পরবর্তীতে তার লাগেজ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ প্রসাধনী ও সিগারেট জব্দ করা হয়।
বিমানবন্দরে কর্তব্যরত গোয়েন্দা ও কাস্টম সূত্রে জানা যায়, বিমানবন্দর কাস্টমস ৪০ কেজি প্রসাধনী ও ১১ কার্টন সিগারেট ডিটেনশন (ডিএম) করেছে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা। জব্দ করা পণ্যগুলো বিমানবন্দরের ভেতরে কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে।

