logo

দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গে নতুন করে ১ হাজার ৩৫৭ জন হাসপাতালে ভর্তি।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজন চট্টগ্রামে এবং একজন করে ঢাকা ও সিলেট বিভাগে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি হাম সন্দেহের রোগী শনাক্ত হয়েছে, ৫১৪ জন। চট্টগ্রাম বিভাগে ২৩৮, সিলেটে ১৬৫, খুলনায় ১৪৫, বরিশালে ১২৩, ময়মনসিংহে ১০৭, রাজশাহীতে ৩৭ এবং রংপুরে ২৮ জন শনাক্ত হয়েছে।

এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যাও ঢাকা বিভাগে সবচেয়ে বেশি, ৬৭ জন। চট্টগ্রাম ও সিলেটে ১০ জন করে শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৫১২ জন। চট্টগ্রাম বিভাগে ৪৮ হাজার ২১৮, বরিশালে ২৫ হাজার ৮৭১, সিলেটে ২১ হাজার ২৯০, খুলনায় ১৬ হাজার ৪৯১, ময়মনসিংহে ১২ হাজার ৬৯১, রাজশাহীতে ১১ হাজার ৮৬৭ এবং রংপুরে ৪ হাজার ৬১৬ জন।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট