স্বপ্ন পূরণ হলো দৃষ্টিহীন নূরজাহান বেগমের

বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম চোখে দেখতে পান না। তবু দীর্ঘদিনের স্বপ্ন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সামনে যাওয়ার এবং তার সঙ্গে কথা বলার।
দৃষ্টিহীন সেই নূরজাহান বেগমের লালিত স্বপ্ন পূরণ হলো আজ। তিনি কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দেখতে না পেলেও অনুভব করলেন তার উপস্থিতি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (৩০ মে) রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। এই আয়োজনেই প্রধানমন্ত্রীর সঙ্গে নূরজাহান বেগমের সাক্ষাতের সুযোগ হয়।
কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন নূরজাহান বেগম। এ সময় আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই।
নূরজাহান বেগমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর উপজেলায়। তার স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই।
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানায় দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
