ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তালিকা প্রকাশ

পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ-সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে স্বাক্ষর করেছেন নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন।
ইসির তালিকা অনুযায়ী, তৃতীয় ধাপে আগামী ২৯ এপ্রিল ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।
প্রকাশিত সারসংক্ষেপ অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়নে, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির তথ্যানুযায়ী, সব মিলিয়ে পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলা-সংক্রান্ত বিন্যাসে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তালিকায় দেখুন বিস্তারিত।






