logo

নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির কেবল নবায়ন নয়, বরং বাংলাদেশের স্বার্থ ও অধিকার সুরক্ষিত রেখে একটি সম্পূর্ণ নতুন চুক্তি চায় বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ‘বাংলাদেশের নদীদূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আলোচনা সভায় পানিসম্পদমন্ত্রী ঢাকার আশপাশের নদীগুলোর পরিবেশ ও নাব্য সুরক্ষার ওপর জোর দেন। একই সাথে একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও টেকসই ঢাকা গঠনে সরকারের পাশাপাশি সকল অংশীজন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার তাগিদ দেন তিনি।