logo

পোশাকশিল্পে অস্থিরতার পেছনে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে অস্থিরতার পেছনে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাসস

পোশাক কারখানায় উৎপাদন বন্ধ করতে শ্রমিকদের উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, শ্রমিকদের বেতন-ভাতার দাবির আড়ালে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে কোনো কোনো মহল। কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করার কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে এখন যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তারা মূলত পতিত শক্তির সঙ্গে যোগসাজশ করে এসব অপকর্ম করছে। সরকার পরিস্থিতি কঠোর হাতে দমন করবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি পোশাক কারখানা বন্ধ করতে উসকানিমূলক কর্মকাণ্ড চালায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রমিকদের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দাবি নিয়ে আলোচনা ও সমাধানের প্রক্রিয়া চলছে। এ জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে, যার কার্যক্রমও শুরু হয়েছে। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে কথা হয়েছে। আলোচনায় দুই পক্ষই সন্তুষ্ট বলে দাবি করেন তিনি।

মজুরি নির্ধারণের বিষয়ে তিনি বলেন, বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষির ভিত্তিতে সিদ্ধান্ত হবে। শ্রমিকদের জীবনমানের উন্নতি হয়, এমন বিষয় বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে এখন যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তারা মূলত পতিত শক্তির সঙ্গে যোগসাজশ করে এসব অপকর্ম করছে। সরকার পরিস্থিতি কঠোর হাতে দমন করবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি পোশাক কারখানা বন্ধ করতে উসকানিমূলক কর্মকাণ্ড চালায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টার পেছনে পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কোনো মহলের রাজনৈতিক স্বার্থ রয়েছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।